ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুতেগভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

এক শোক বার্তায় রওশন এরশাদ বলেন, জাতি একজন মেধাবী কৃতি সন্তানকে হারালো। ভাষার জন্য তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীও ভাষা সৈনিক মতিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যু হয়।

 

ইআর/কেএ