খুলনায় রুপা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর নির্যাতনে মারা যাওয়ার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ একটি গাছে ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে জেলার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত গৃহবধূ একই উপজেলার পানতিতা গ্রামের মোক্তার হোসেনের মেয়েএদিকে, ঘটনার পর থেকে দুই বছরের ছেলেকে নিয়ে গৃহবধূর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাটেঙ্গা গ্রামের সেকেন মোল্লার ছেলে গোলজার মোল্লাপারিবারিক বিরোধের জের ধরে সোমবার রাতে তার স্ত্রী রুপা বেগমকে মারধর করেন। এক পর্যায়ে তার মৃত্যু হলে ভোরে মরদেহ বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখেন। পরে ভোরেই ছেলে মুহাইমিনুল মোল্লাকে নিয়ে বাবা-মাসহ পালিয়ে যান তিনি।
তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাষ কুমার মল্লিক বলেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দুপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে স্বামী এবং তার পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
ওএফ





