মাগুরার শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ এর সাথে (৭ জুন) রবিবার সকাল ১১টার দিকে তার কক্ষে শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার দাস, এস আই হামিদুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু , সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, উপদেষ্টা মিয়া শাহাদত হোসেন, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, অপূর্ব মিত্র, আইযুব হোসেন খান, খান আবু হাসান, বিকাশ বাছাড়, মোঃ জিয়াউর রহমান, মোঃ মুজাহিদ শেখসহ আরো অনেক।

মতবিনিমিয় সভায় নবাগত ওসি উপস্থিত সাংবাদিকবৃন্দের কাছে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরাও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাইফুল্লাহ/এএস