চট্টগ্রামের বিভিন্ন থানায় অভিযানচালিয়ে বিএনপি-জামায়াতের আটনেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত থেকেশুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি কর্মী ৩ জন, শিবির কর্মী ১ জন ও জামায়াতের ৪ জনকর্মী রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়াথানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেজানান তিনি।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতেচট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।
কেএইচ





