ময়মনসিংহে ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল শেষে শিবিরকর্মী সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মাঝে একজন পথচারী দাবি করে বিক্ষোভ করেছে এলাকার সাধারণ মানুষ।

সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের জিলা স্কুল মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- সাত্তার (২২), শফিউর (২৫)ও সাব্বির (২৩)।

স্থানীয় সূত্র জানায়, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যহত সন্ত্রাসের প্রতিবাদে সোমবার দুপুরে শহরের নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল করে জিলা স্কুল মোড়ে শেষ করলে পুলিশ হঠাৎ এসে ৩ জনকে ধরে গাড়ীতে তোলে।

আটককৃতদের মধ্যে সাব্বির এলাকার বাসিন্দা বলে এলাকাবাসী দাবি করে তাকে ছেড়ে দিতে বিক্ষোভ করে। কিন্তু পুলিশ কারো কথা না শুনেই ৩জনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আলম জানান, আটক তিনজনের বিষয়ে যাচাই-বাছাই করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ