টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও মোটরবাইকের সংঘর্ষে ট্রাকের নীচে পিষ্ট হয়ে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ (২০ আগষ্ট) সকাল ৯ টার দিকে টাঙ্গাইলে মির্জাপুরের বাইপাস এলাকায় এ দূর্গটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম মীম লাদেন। সে পুষ্ট কামরী খালপাড়া গ্রামের লাবলু মিয়ার সন্তান। সে মির্জাপুর এস কে মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে মির্জাপুর এস কে মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মীম মোটরবাইক নিয়ে স্কুলে যাচ্ছিলো। সে মির্জাপুর বাইপাস এলাকায় পৌছালে একটি ট্রাক মোটরবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়।
এএইচ





