২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি হরতালের ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে রাজধানীর মহাখালীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা।
সোমবার সকাল ৮ টায় মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদকের নেতৃত্বে মহাখালীর কাঁচাবাজার এলাকায় এই মিছিল করে শিবির কর্মীরা।
মিছিলে অন্যান্যের মধ্যে তিতুমীর কলেজ সভাপতি, আইএইচটি সভাপতি, তিতুমীর কলেজ সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





