জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রংপুর মহানগরীর ভুরারঘাট এলাকায় বুধবার মধ্য রাতে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে রাজু(৩৮)নামের এক যুবককে।
কোতয়ালী থানার অফিসার ইনচাজ আব্দুল কাদের জিলানী জানান, নগরীরর ৩১ নং ওয়ার্ডের ছিলিমপুর এলাকায় এর আগে জমি নিয়ে বিরোধের জেরে একটি খুনের ঘটনা ঘটে।
ওই ঘটনাসহ বেশ কিছু বিষয় নিয়ে সালিশ বৈঠকসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেয় রাজু।
এরই জের ধরে বুধবার রাত ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ছিলিমপুর তেতুলতলা এলাকায় আসলে দুর্বৃত্তরা তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছেও বলে জানায় পুলিশ।নিহতের ভাতিজা মামুন অভিযোগ করেন, স্থানীয় সুমনের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে।
তারা অবিলম্বে সুমনসহ সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসএইচ





