নড়াইলে নিজ ঘরের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছাগলছিড়া গ্রামের কৃষক মুসা শিকদার (৫০) শনিবার সকাল ৬টার দিকে ধান ভাঙানোর জন্য ঘরের বারান্দা থেকে বস্তা মাথায় করে বাইরে নেওয়ার সময় বারান্দার সাথে থাকা কাপড় শুকানো তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে আসা স্ত্রী রাবেয়া বেগম (৪২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ভদ্রবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সজীব আহম্মেদ জানান, কৃষক মুসা মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। কাপড় শুকানো তারটি ঘরের টিনের সাথে যুক্ত থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।
এমবি





