পূর্বশত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।
রোববার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মান্নান-সাত্তার মোল্যা সঙ্গে প্রতিপক্ষ রিপন-খোকন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার বিকালে একটি সুন্নাতে খাতনার অনুষ্ঠানে মাইক বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাপসাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কেএইচ





