কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আজমুল হোসেন (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় উপজেলাধীন ফুলবাড়ীয়া রেলগেট সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
মৃত যুবক উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া মোল্লাপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজমুল হোসেন রেল লাইনের উপর দিয়ে হেটে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে ওই লাইনে রাজশাহী অভিমুখী চিত্রা নামের একটি দ্রুতগামী ট্রেন পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়।
এমএ





