রাজধানীর মিরপুরে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে পূরবী সিনেমা হলের কাছে ৪ নম্বর সেকশনের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। খুন হওয়া শাহজাহান (৬০) আহমেদ ফুড প্রোডাক্টসের নিরাপত্তা প্রহরী।

আহমেদ ফুড প্রোডাক্টসের ইনচার্জ আবদুর রব জানান, তিনি সোমবার সকাল ৭টার দিকে ওই ভবনে গিয়ে দেখতে পান, নিরাপত্তা প্রহরী শাহজাহান রক্তাক্ত অবস্থায় সিঁড়ির কাছে পড়ে আছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

ধারনা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তরা নিরাপত্তা প্রহরীকে কুপিয়েছে। শাহজাহানের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল।

দুর্বৃত্তরা কত টাকার মালামাল লুট করেছে তা জানা যায়নি।

এএইচ