রমজানের প্রথমদিন থেকে গোপালগঞ্জ জেলায় মাদক বিরোধী সাড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি গোপালগঞ্জকে মাদক মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, গোপালগঞ্জে একটি স্পর্শকাতর জেলা। এখানে তুলনামূলকভাবে ধর্ষণ ও গণধর্ষণের মতো অপরাধ বেশি হচ্ছে। এ ধরনের অপরাধ কমাতে জেলায় বিভিন্ন মহিলা মাদরাসা ও গালর্স স্কুলগুলোতে সচেতনামূলক কার্যক্রম শুরু করা হবে। এতে অপরাধ প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামের আব্দুর রহিম সিকদার (২১) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুণিশে সোপর্দ করে। তিনি ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে আটক হন।
পরে তাকে সংবাদ সম্মেলনে হাজির করা হয় এবং দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম ও ইভানা পারভীনসহ পুলিশের কর্মকর্তারা।
জেআই





