নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে একটি ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে মানিক (১৩) ও ফজলু (৩৫) নামে ২ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কোরবান জানান, কাশীপুরে ভোলাইল গেদ্দেরবাজার এলাকাতে চারতলা মোল্লা মার্কেটের নিচতলার সেফটি ট্যাংক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ওই সময়ে মার্কেটের সামনে থাকা মানিক ও ফজলু গুরুতর আহত হন। প্রথমে দুইজনকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হলে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসএইচ