যশোর বেনাপোলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসএ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যালী , আলোচনা সভা ও প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সকালে প্রেস ক্লাব বেনাপোলের সামনে থেকে র্যালীটি বের হয়ে বেনাপোল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে প্রেস ক্লাব বেনাপোলের সামনে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ চার বছর অত্যান্ত সাফল্যের সঙ্গে এসএ টিভি বস্তনিষ্ট সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আগামীতেও এর ধারা অব্যাহৃত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।
বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিলনের সভাপতিত্বে ও এসএ টিভির বেনাপোল প্রতিনিধি শেখ নাসির উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম.বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌট থানার ওসি অপূর্ব হাসান,বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব,
আরো উপস্থিত ছিলেন, ২১ বিজিবির সুবেদার আব্দুর জলিল ও শ্রী কৃষ্ঞ,উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার, জিটির বেনাপোল প্রতিনিধি শাহজান সবুজ,একাওর টিভির বেনাপোল প্রতিনিধি পাপ্পু,চ্যানেল আইয়ের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান,দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুজ্জামান,দৈনিক দিনকালের বেনাপোল প্রতিনিধি মলিন খান,বেনাপোল প্রতিদিনের সম্পাদক আবু সালেহ মো: শাওন,যমুনা টিভির রাসু সহ বিভিন্ন গনমাধ্যমের কর্মী,বীরমুক্তিযোদ্ধাগন ও বেনাপোলের সাধারন জনগন উপস্থিত ছিলেন।
নাসির/নাজিব





