এবার অমর একুশে বইমেলায় নিজের লেখা নতুন ৪টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে একুশে বইমেলায় ৩৭২-৩৭৪ নং স্টলে আকাশ প্রকাশনী গ্রন্থাগারে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। বইগুলো হলো হে আমার দেশ, ঈদের কবিতা, বৈশাখের কবিতা ও প্রেমের কবিতা।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সাহিদুর রহমান টেপা, মশিউর রহমান রাঙ্গা এমপিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেড





