চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা বিস্ফোরেণ এক কলেজ ছাত্রসহ দু’জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার উজিপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উজিপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ও উজিপুর আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সোহেল রানা (১৮) ও একই গ্রামের মৃত তামসুর রহমানের ছেলে মো. ফদু (৪৪)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর ইউনিয়নের চামাগ্রামের একটি পাট ক্ষেতে বোমার বিস্ফোরণ ঘটে। এতে সোহেল রানা ও মো. ফদু গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’জন পাটক্ষেতে কাজ করার সময় বোমা বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে পরে বিস্তারিত জানানো হবে।

জেড