ভারত থেকে ইছামতি নদী পথে পাচার হয়ে আসা ১০০ রঙিন কচ্ছপের চালন আটক করেছে বিজিবি। যশোরের বেনাপোল পুটখালি সীমান্ত থেকে আটক করা হয় চালানটি। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রবিবার ইছামতি নদী এলাকায় বিজিবির অভিযানে এ চালান আটক করা হয়।

২১ ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ জানান,ভারত থেকে একটি কচ্ছপের চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। বিজিবির উপস্তিতি টের পেয়ে চালানটি ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দ করা হয় ১০০পিস কালার কচ্ছপ। কচ্ছপগুলো রবিবার বিকালে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর বেনাপোলে ৮৭৪টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বিজিবি।

এমএম