পাঁচদফা দাবি আদায়ে ১৯ নভেম্বর খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট সফল করতে কুষ্টিয়ায় জেলা ট্রাক ও কার্ভার্ডভ্যান শ্রমিকেরা সমাবেশ করে। রোববার দুপুর ১১টায় কুষ্টিয়ার আলফা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, ১৮ তারিখের মধ্যে রাজনৈতিক প্রভাবে অবৈধভাবে দখলকৃত কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভার্ডভ্যান ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে দুর্নীতি বন্ধ করা, পৌর টোলের নামে জবরদস্তি করে টাকা আদায় করা এবং মহাসড়কে চাঁদাবাজিসহ নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, এ দাবি আদায় না হলে ১৯ নভেম্বর কুষ্টিয়াসহ খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে।
এমএইচ





