ঝিনাইদহ সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের ডাকাতিয়ার মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মানিক মিয়া জানান, সকাল ৬টায় লোকজন মাঠে লাশ দুটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুইজনকেই কানের পাশে গুলি করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য যে এর আগে গত কয়েকদিনে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ৬৩ জনকে আটক করেছে। যেখানে জামায়াতের কর্মীসহ আরও অনেকে রয়েছেন।
জেড





