জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ভাসিলা সেতু এলাকায় এক সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের নেতা শামসুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তিনি জেলা জামায়াতের সহকারী সম্পাদক।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাড়ি ফেরার পথে সকাল ৮টার দিকে একটি নির্মাণাধীন কালভার্টের সাথে শামসুল ইসলামের মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শামসুল ইসলাম মারা যান।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ