হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ১২ কেজি সোনার বার ও ৩ কেজি সোনার চেইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ২টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন লেডিস টয়লেটে একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৫ কেজি ওজনের ওই সোনাগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহা-পরিচালক মইনুল খান বলেন, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোনাগুলো কোথা থেকে আনা হয়েছে তা এখনও জানা যায়নি।
এআর





