বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারদের মধ্যে বগুড়া উপশহর জোনের ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান আতিক (৩০), সাহিত্য বিষয়ক সম্পাদক ফেরদাউস আলম (২৮),
কর্মী মিশু (২৪) ও শাজাহানপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের চার কর্মীসহ দুপচাঁচিয়ায় ও গাবতলী থেকে একজন করে আটক করা হয়।
বগুড়া সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালানো হয়।
এসময় নাশকতা ও ভাঙচুর মামলায় জামায়াত-শিবিরের ৯ পলাতক নেতাকর্মীসহ মোট ১৩৮ জনকে গ্রেফতার করা হয়।
এআর





