মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শহরের গুলশান সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়
নারায়ণগঞ্জ মহানগরী শিবিরের সভাপতি যুবায়ের হোসেন র্যালিতে নেতৃত্ব দেন। এছাড়াও র্যালিতে মহানগরীর বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে শিবির সভাপতি বলেন, বর্তমান সরকার স্বাধীনতার চেতনাকে মুছে দিয়ে একনায়কতন্ত্র শাসন কায়েম করতে চাচ্ছে। কিন্তু বাংলার আপামর জনগণ কখনো তা রুপান্তর করতে দেবে না। স্বাধীনতার চেতনায় '৭১এর মতো তারা আবারো গর্জে উঠবে।
এআর





