গুলশানের হলি আর্টিজান রেস্টেুরেন্টে হামলার পর যৌথ বাহিনীর অভিযানে নিহত ছয় সন্ত্রাসীর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষ হলেও তাদের স্বজনরা লাশ নিতে আসেনি বলে জানা গেছে। লাশগুলো সম্মিলিত সামরিক হাসাপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।

গুলশান থানার এসআই আলী হাসান জানান, নিহত সন্ত্রাসীদের শরীরের গুলির চিহ্ন আছে।

এদিকে সোমবার রাতে ছয় সন্ত্রাসীর মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় তাদের নাম বলা হয়েছে- আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব। তবে একজনের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি থানা পুলিশ। এ ছাড়া অজ্ঞাত আরো ১৫ জনকে ওই মামলায় আসমি করা হয়।

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। তারা ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। এর ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযানে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ছয় হামলাকারী নিহত হয়।

এমই