রাজধানীর মগবাজার রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শ (এএসআর) মো. জাহিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেলে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ওই যুবকের মুখ ও মাথা থেঁতলে যায়।

ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ