যশোরে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৯ টার দিকে শহরের মণিহার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ালী গ্রামের আয়েত আলীর ছেলে বায়েজিত (২৬) ও মাগুরা সদর উপজেলার বেচাডাঙ্গা গ্রামের আলম বিশ্বাসের ছেলে আবুল কাশেম (২৩)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মণিহার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

কেএইচ