গাজীপুরের বোর্ডবাজার মালেকের বাড়ি এলাকায় মেট্রেক্স স্যুয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কারখানা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, মেট্রেক্স স্যুয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন ধরেছে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান মো. হাসিবুর রহমান।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি এই একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর চারদিনের মাথায় ফের এতে একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
ওএফ