কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কোনারপাড়া এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ডুলহাজার মেধাকচ্ছপিয়া এলাকার আলী আহমদ (৪৮), খুটাখালীর পাগলির বিল এলাকার নুরুল হুদা (৪০) ও একই এলাকার আহাদ আলী (৩৬)।

আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে ওই তিনজন প্রাণ হারায়।

এএইচ