অবৈধভাবে বসবাস ও অপরাধে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ ১১ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিশেষ বিমানে বুধবার ভোরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শতাধিক অবৈধ ও অপরাধী অভিবাসীর সাথে এই ১১ জনকেও কড়া প্রহরায় দেশের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। খবর এনআরবি নিউজের
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে আইস অর্থাৎ ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’র মিডিয়া দফতর এ তথ্যের সত্যতা স্বীকার করে জানায়, এটি প্রচলিত কার্যক্রমেরই একটি অংশ।
একদিকে অভিবাসনের আইন লংঘন, অপরদিকে নানাবিধ অপকর্মে লিপ্তদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যে কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় এদের গ্রেফতার করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হলো।’
হোমল্যান্ড সিকিউরিটি দফতরের তথ্য অনুযায়ী, এ বছর দৈনিক গড়ে প্রায় ৪০০ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে। গত বছরের চেয়ে তা ৪০ শতাাংশের বেশি।
এমএ





