রাজধানীর শাজাহানপুরে রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো চার মাসের এক ভ্রুণশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর থানাধীন মির্জা আব্বাস মহিলা কলেজের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পলিথিনে মোড়ানো চার মাস বয়সের ভ্রুন শিশুটিকে কে বা কারা রাস্তার পাশে ফেলে যায়। পুলিশ এসে উদ্ধার করে ভ্রুনটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এমকে





