শনিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোরে আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় আমার দেশ সম্পাদক আহ্বান জানান, ‘সামনের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ভারতের দালাল প্রার্থীদের কেউ ভোট দেবেন না।’

তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দিল্লির সকল ষড়যন্ত্র আর দাদাগিরি বন্ধ হয়ে যাবে। তবে ভারত কোনোভাবেই চাইবে না আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।’

সেজন্য তরুণদেরকেও দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘তরুণদেরকে প্রমাণ করতে হবে ভারতের সঙ্গে দালালি করে কেউ এদেশে আর ক্ষমতায় যেতে বা টিকে থাকতে পারবে না।’

মাহমুদুর রহমান বলেন, ‘আমরা দল বুঝি না। যদি ভারতীয় দালালমুক্ত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি, তাহলে প্রয়োজনে সেই প্রতিনিধি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আপনার এলাকায় রাজপথে নেতৃত্ব দেবেন।’

জুলাই আন্দোলনের শহীদ আনাসের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যখন তরুণরা একের পর এক শহীদ হচ্ছিলেন, তখন আনাস তার মায়ের কাছে একটি চিঠি লিখে রেখে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, আমার ভাইয়েরা যখন রাস্তায় ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে জীবন দিচ্ছেন, তখন আমি ঘরে থাকতে পারলাম না।’

‘আনাসদের মতো শিশুদের জীবনদান ভুলে যাবেন না’ উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, ‘শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করবেন না। তাদের স্বপ্নটাকে বোঝার চেষ্টা করবেন। কীভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন, তা বুঝবেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান।

এনএইচ