রাজধানীর আজিজ সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ২০টি দোকানকে ১১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালায় র্যাব- ৩ এর একটি দল। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৩ এর একটি দল ভ্রাম্যমাণ আদালত নিয়ে রাজধানীর আজিজ সুপার মার্কেটের ওষুধের দোকানগুলোতে অভিযান চালায়। অভিযানে ওই মার্কেটের ওষুধের ২০টি দোকানে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সব ওষুধ বিক্রির অভিযোগে ওই দোকানগুলোকে ১১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
কেএইচ





