জয়পুরহাটের সব রুটে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন-করিমন, ভটভটি ও ব্যাটারি চালিত অটোরিকশা যানবাহন চলাচল বন্ধের দাবিতে জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
আগামীকাল রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. আব্দুল হাফিজ।
ধর্মঘট চলাকালে বাস, মিনিবাস, কোচ, ট্রাক, ট্যাংক-লরি, ট্রাক্টর, বেবি ট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশাসহ সব ধরনের ব্যক্তি মালিকানাধীন পরিবহন চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. আব্দুল হাফিজজানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন এসব যানবাহন চলাচল বন্ধের দাবি জানানো হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





