চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণে এক সেনা সদস্যসহ চার জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দেওয়ান জায়গীর গ্রামের পরশ (২৫) কাওসার(২৭) রফিকুল(৩৪) ও চক দৌলতপুর গ্রামের সেনা সদস্য সুইট (২৫)। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিকুর রহমান জানান, একদল দুর্বৃত্ত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা চত্বর এলাকায় একটি আর্টের দোকানে বসে থাকা কয়েকজনকে লক্ষ করে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ওই চার জন আহত হন।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





