ছয়টি বোমা, দু’টি পিস্তল ওপাঁচ রাউন্ড গুলিসহ যশোরের নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদকে (৫২)আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সোমবার রাত ৯টার দিকে নওয়াপাড়া পৌর এলাকার ভাঙাগেট থেকে তাকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদুজ্জামান জানান, আব্দুল ওয়াদুদকে রাতে নাশকতার পরিকল্পনা ও অস্ত্র সরবারহকালে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি বোমা উদ্ধার করা হয়।
ঢাকা,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





