রাজধানীর ডেমরায় গণপিটুনিতে মনির হোসেন (৩০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। অপর ছিনতাইকারী রানা (২৫) গুরুতর আহত হয়েছে। রানাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুলতান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ নিমাই কাঁচারীতে ছিনতাই করার পর স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধাওয়া দিলে তারা পালিয়ে ডেমরায় চলে আসেন।
এ সময় চিৎকার শুনে স্থানীয়রা বাগমারা বাজারে ছিনতাইকারী দুজনকে আটকে ফেলে এবং সারারাত বেদম মারধর করেন। তবে মারধরের খবরে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পৌছে ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় দায়িত্বরত চিকিৎসক মনিরকে মৃত বলে ঘোষণা করেন।
[b]ঢাকা, জেইউ, ২২ মে(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]