ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম আলমগীর ফকির (৬০)। এ ঘটনায় ছেলে মনোয়ার ফকির ওরফে মনুকে (২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়ডাঙ্গি গ্রামে বাবা আলমগীর ফকিরের কাছে ছেলে মনু ফকির তিন হাজার টাকা চায়।

টাকা না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনু ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে বাবাকে। এতে ঘটনাস্থলেই মারা যায় আলমগীর ফকির।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় মনুকে আটক করেছে পুলিশ।

এমকে