বিয়ের প্রস্তাব না মানায়  মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর সোহাগপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেখে ছুটে যায় স্থানীয়রা। কিন্তু ঘরের ভেতরে আটকে পড়া হাসনা বেগম ও তার তিন মেয়ে মরিয়ম, মিমি ও মিমকে উদ্ধার করা যায়নি। আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পঙ্কজ চন্দ্র রায় জানান, “প্রতিবেশী বাহারউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মজিবরের বড় মেয়ে মরিয়মকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় জাহাঙ্গীরের পরিবারের লোকজন এ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এলাকাবাসী জানিয়েছে, ভোররাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ওই বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

কেএ, জেএ