শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া বগুড়া-৬ আসনে আগামী ২৪ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ (০৮ মে) বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই আসনের তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, বগুড়া-৬ আসনে আগামী ২৪ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ০৩ জুন। প্রতীক বরাদ্দ ৪ জুন।
ইতোমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সকাল ৮টার পরিবর্তে এই আসনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু করা হবে এবং বিকেল ৪টার পরিবর্তে ভোটগ্র্রহণ শেষ হবে বিকেল ৫টায়।
ইসি সচিব জানান, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন পুরোপুরি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমবি





