প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগারটি গুচ্ছগ্রাম উদ্বোধন করেছেন।
বুধবার সকালে বিভিন্ন জেলা প্রশাসন স্ব-স্ব উদ্যোগে স্থানীয় ভাবে অনুষ্ঠানের আয়োজন করলে কনফারেন্সের মাধ্যমে গুচ্ছগ্রামগুলো উদ্বোধন সম্পন্ন করেন তিনি।
গুচ্ছগ্রামগুলো লালমনিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধাসহ সাতটি জেলার ১০টি উপজেলায় অবস্থিত।
লালমনিরহাটে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত বক্তব্যের পর সানিয়াজান গুচ্ছগ্রাম উদ্ধোধন করেন। প্রধানমন্ত্রী’র উদ্বোধন ঘোষনার সাথে সাথে লালমনিরহাট প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপস্থিত অতিথিগণ ফলক উম্মেচন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, এ্যাড. সফুরা বেগম রুমি এম পি ও লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যখন যুদ্ধ পরবর্তী বাংলাদেশের উন্নয়নে গ্রাম থেকে গ্রাম ছুটে চলতে শুরু করেন, ঠিক তখনই তাকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন বন্ধ করে দেয়া হয়। ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছেন তারা দেশের গৃহহীন মানুষের কথা চিন্তা না করে নিজের উন্নয়নে ব্যস্ত ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে তার উত্তরসুরি হিসেবে কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যে দেশে কেউ গৃহহীন থাকবে না। ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ব। ২০২১ সালে মধ্য আয়ের দেশ হবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সাহস করে তাদের ক্ষমতার সময় ভারতের কাছে ছিটমহল বিনিময়ের দাবি তুলতে পারেনি। আমরা ক্ষমতায় এসে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছি। সীমিত সম্পদ দিয়েই আমরা অসীম সমস্যার মোকাবেলা করব।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে জঙ্গি, মাদক ও সন্ত্রাস মুক্ত তৈরী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব ড. কামাল আব্দুর নাসের চৌধুরীর সঞ্চলনায় এ অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি তুলে ধরেন ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেছবাহউল আলম।
প্রকল্প উদ্বোধনের পরে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করবেন গণভবন মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই গুচ্ছগ্রামের সুবিধা ভোগী আমিনুর রহমান ও আফরোজা বেগমসহ অনেকের সাথে বেশ কিছুক্ষন কথা বলে সমাপনী বক্তব্য রাখেন।





