নড়াইলে পুলিশের অভিযানে জামায়াতে ইসলামীর দুই কর্মীসহ বিভিন্ন মামলায় ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া দুই জামায়াত কর্মী হলেন, হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের মুজিবুর রহমান (৪২) ও বিলডুমুরতলা গ্রামের ফারুক (৩৯)।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম আহমদ ভূইঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





