খুলনা নগরীর জিন্নাহপাড়া এলাকায় সালমা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিন্নাহপাড়ার তার স্বামীর বাড়ি থেকে পুলিশ সালমা বেগমের লাশ উদ্ধার করে।

দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলোহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নিহতের স্বজনদের অভিযোগ হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।তবে ঘটনার পর থেকে সালমা বেগমের স্বামী আত্মগোপনে রয়েছেন।

পুলিশ জানায়, সালমা বেগমের প্রথম বিয়ে হয় কবির হোসেনের সঙ্গে।সেখানে তার দুটি সন্তান রয়েছে। কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়ায় প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ২/৩ মাস আগে রবিউল হোসেনকে বিয়ে করে সালমা।সেখানেই শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে লবনচরা থানা পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য কলোহের জেরে গৃহবধূ সালমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।

তবে ঘটনার পর থেকে সালমা বেগমের স্বামী রবিউল আত্মগোপন করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এমই