ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মাঝরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
আগামী ২০ জানুয়ারি থেকে আবার ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম অঞ্চলে দুই থেকে তিন দিন এ শৈত্যপ্রবাহ থাকবে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত থাকার কারণে আজ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার মাঝ রাত থেকে সকাল পর্যন্ত দেশের সকল নদী অববাহিকায় ঘনকুয়াশা থাকবে। এছাড়া দেশের অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা থাকবে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে ৫টা ৩৪ মিনিটে। আগামীকাল রোববার ঢাকায় সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।
জেআই





