রাজধানীতে সচিবালয়ের পাশের একটি গ্যারেজে আগুন লেগেছে। সোমবার বেলা ১১টা ১০মিনিটের দিকে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাতহতের কোন ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা জানান, গ্যারেজের লোকজন নিজেরা কাজ করতে গিয়ে অসাবধানতাবশত আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এআর