মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস ঘটকচরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ জন। তাদের হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ // জেআই





