লক্ষ্মীপুর-ঢাকা সড়কের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখো মুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লিটন নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. লিটন (৩২) এর বাড়ী লক্ষ্মীপুর জেলার শেখপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে ছেড়ে “ইকোনো সার্ভিসের” একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর-ঢাকা সড়কের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে চৌমুহনী থেকে চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক লিটন নিহত হয়।

বেগমগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসেম ঘটনা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ