ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সদর পৌরসভার তিনটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
লকডাউন হতে যাওয়া পৌরএলাকাগুলো হচ্ছে- ৪ নং ওয়ার্ডের পূর্বপাইকপাড়া, ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকা।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (১৩ জুন) শনিবার দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন কার্যকর হবে। আগামী ২৭ জুন পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। লকডাউনের কারণে শহরের ওই তিন এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের অনুমেদন নিয়ে লকডাউন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এমবি





