প্রকৌশলী শাহজাহান মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে গত ২৫ আগস্ট একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ইকবাল মাহমুদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক আদেশ জারি করেন।

অন্য আদেশে তিনজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তারা হলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, বেসরকারিকরণ কমিশনের সদস্য পরীক্ষৎ দত্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল। তারা একই পদে দায়িত্বে থাকবেন।

কেএইচ