ঝিনাইদহের কালীগঞ্জ থেকে শুক্রবার সকালে পর্দানশীল ৩৮ মহিলাকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি শুক্রবার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পর্দানশীল নারীরা একত্রিত হয়ে কোরআন ও হাদিসের বিষয়ে এখানে নিয়মিত আলোচনা করেন। আজো আলোচনা চলাকালীন অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাহমুদা বেগম, মনোয়ারা বেগম, আরজিনা বেগম, পলি বেগম, হাজু বেগম, কনা, রেবেকা ও ময়ুরি বেগম, সেলিনা বেগম, মুর্শিদা খাতুন, রাহিদা খাতুন, তানিয়া খাতুন, নিলা বেগম, ইতি খাতুন, মাহফুজা বেগম, খাতুন, মর্জিনা খাতুন, রুমা খাতুন, হিরা খাতুন, রেহেনা, নুরজাহান, হুসনে আরা বেগম, আফসানা খাতুন, মিনা বেগম, ফিরোজা খাতুন, আসমা খাতুন, সালমা খাতুন, রেবেকা খাতুন, পারভীনা খাতুন, নাসিমা, নুরজাহান, লাখি বেগম, হাজেরা বেগম, সুফিয়া খাতুন, সাবিনা বেগম, সাজেদা, রহিমা খাতুন ও শিরিনা । আটক সবাই জামায়াতের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে। এসময় পুলিশ বাড়ির মালিক আব্দুস সবুর সহ সাইফুল ইসলাম নামে আরেক মাদরাসা শিককে আটক করে।
কালীগঞ্জ থানার পুলিশের দাবী, কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ায় জামায়াত নেতা আব্দুস সবুরের বাড়িতে অর্ধশত মহিলা জামায়াতের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। এরই ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশ ওই বাড়ি থেকে জামায়াতের গঠনতন্ত্র, রেজুলেশন ও কয়েকটি কোরআন উদ্ধার করে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





